যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩১ AM

পাড় কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১০:৪৯:১৫ PM

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে  মানববন্ধন

ছবি:সংগৃহীত


‘নদীর পাড় কাটা বন্ধ করো, নদী ও পরিবেশ রক্ষা করো’-এই স্লোগানে সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের পাশে যাদুকাটা নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে গ্রামের শত শত মানুষ অংশ নিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রামের মানুষের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

তারা প্রশাসনের কাছে দাবি জানান, নদীর পাড় কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী হওয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অনেকেই কথা বলতে সাহস পান না।

প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামের সরকার মোহাম্মদ হাফিজ উদ্দিন, মুরুব্বি সাবিদুল, রজব আলী, মসজিদের ইমাম মাওলানা আব্দুর রশিব, মাওলানা সালমান আহমেদ, সুজন মজিবুর রহমান ওরফে বাটি মিয়া, আলী আসাদ, জমাদার সাহেব সমরুজ আলী, মাসুদ রানা, আলম পানা প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী