জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০২ PM

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৩:১৩:৫৮ PM

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ


সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এসব জব্দ করে।

বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ