পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে ব*জ্রপাতে কৃষকের মৃ*ত্যু
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM

পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে ব*জ্রপাতে কৃষকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৩:২৭:০১ PM

পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে ব*জ্রপাতে কৃষকের মৃ*ত্যু

সংগৃহীত


পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু ইসলাম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। মৃত আবু ইসলাম উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে।

জানা গেছে , সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান আবু ইসলাম। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে গুরুতর আহত হয় তিনি। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

জৈন্তাবার্তা/সুলতানা