জগন্নাথপুরে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৫:৪৭:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

(ডানে) বিএনপির সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান নান্নু (বামে) পৌর ছাত্রদল নেতা নিজাম আহমদ


সুনামগঞ্জের জগন্নাথপুরে নাশকতা, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টির দায়ে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৬ নবেম্বর সোমবার সন্ধ্যায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার  করা হয়।

তারা হলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান নান্নু ও জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা নিজাম আহমদ।

সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন নাশকতা, বিশৃঙ্খলা জড়িত পাওয়ায় তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পেরন করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ: