জগন্নাথপুরের সৈয়দপুরে ‘আশা কোচিং সেন্টার’র যাত্রা শুরু
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ PM

জগন্নাথপুরের সৈয়দপুরে ‘আশা কোচিং সেন্টার’র যাত্রা শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৯:৩১:১৮ PM

জগন্নাথপুরের সৈয়দপুরে ‘আশা কোচিং সেন্টার’র যাত্রা শুরু

ছবি:সংগৃহীত


‘একটি ভালো শিক্ষা যেকোনো মানুষকে পরিবর্তন করতে পারে, আর একজন ভালো শিক্ষক সবকিছু পরিবর্তন করে দিতে পারে’-এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আশা কোচিং সেন্টার’।

সোমবার (২৯ জুন) বাদ আছর সৈয়দপুর বাজারে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন অফিসের পাশে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মুহাম্মদ মুর্শেদুর রহমান, রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুনায়ুম কবীর, উত্তম কুমার দেবনাথ এবং কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশীর পিতা সায়েস্তা হোসেন কোরেশী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শেখ বিল্লাল মিয়া, হাফিজ রুহুল আমীন, সেলিম আহমেদ, মো. সাজিদ মিয়া, দিদার কোরেশী, আশিক মিয়া, মাসুক রব্বানী, সৈয়দ ছানু মিয়া, সৈয়দ তাজ উদ্দিন, শেখ ছাদিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক।

জানা গেছে, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সব বিষয়ে এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করা হবে।

কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশী জানান, শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সহজ করতে কোনো ভর্তি ফি নেওয়া হবে না। শুধুমাত্র নির্ধারিত মাসিক বেতনের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ