মাধবপুরে দলিল লেখক সমিতির সভাপতি এনাম সম্পাদক আজিজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ AM

মাধবপুরে দলিল লেখক সমিতির সভাপতি এনাম সম্পাদক আজিজ

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৬:০৫:৫১ AM

মাধবপুরে দলিল লেখক সমিতির সভাপতি এনাম সম্পাদক আজিজ

মাধবপুরে দলিল লেখক সমিতির সভাপতি এনাম সম্পাদক আজিজ


শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাব-রেজীস্টার অফিসের দলিল লেখক সমিতির দ্বী-বার্ষিক নির্বাচনে সভাপতি আব্দুর রব এনাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আজিজ।

মঙ্গলবার (৭ নভেম্বর ) সকালে চারাভাঙ্গা সাব-রেজিষ্টার অফিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ৪ টি স্থরে ৮ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে শেখ এনাম ভোট পেয়েছে ৪২ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহর লাল সাহজী পেয়েছে ২৩ ভোট, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ পেয়েছে ৩৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদ মিয়া পেয়েছে ২৯ ভোট , সহ সভাপতি জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম খাঁন বিজয়ী হয়েছে।

এ ছাড়া ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রচার সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক সোহাগ মিয়া।

JA