সাংবাদিক সাব্বিরের বি*রুদ্ধে ‘মি*থ্যা ও মা*নহানিকর’ বক্তব্যের প্র*তিবাদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ PM

তাহিরপুর প্রেসক্লাব

সাংবাদিক সাব্বিরের বি*রুদ্ধে ‘মি*থ্যা ও মা*নহানিকর’ বক্তব্যের প্র*তিবাদ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ১২:০৩:৪৪ AM

সাংবাদিক সাব্বিরের বি*রুদ্ধে ‘মি*থ্যা ও মা*নহানিকর’ বক্তব্যের প্র*তিবাদ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন (র.) আস্তানা কমিটির সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের প্রতিনিধি কামাল হোসেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক এদিনের প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলার প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.)-এর মাজারের খাদেম হিসেবে আলম সাব্বির দীর্ঘ ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিবছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

ভুক্তভোগী আলম সাব্বির বলেন, ‘আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল মাজারের হিসাব-নিকাশের বিষয়টি এড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদকের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে।’

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ বলেন, ‘আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে জড়িয়ে মানববন্ধনে দেওয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সমাবেশ থেকে বক্তারা মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আলম সাব্বিরের মানহানির ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে করা অপপ্রচারের বিষয়টি তাহিরপুর উপজেলা প্রেসক্লাব গুরুত্বের সঙ্গে দেখছে। তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ