কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৭ PM

কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০১:৩৩:১৮ PM

কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ


কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায় কফিনবন্দি মরদেহগুলো।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২২৬) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে নিহতদের স্বজনরা বিমানবন্দরে ভোর থেকেই উপস্থিত হন। মরদেহবাহী কফিনগুলো দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এ সময় স্বজনদের কাছে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়।


পরে বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মরদেহগুলো নিয়ে কানাইঘাট উপজেলার গাছবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন স্বজনরা। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

জৈন্তাবার্তা/আরআর