সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘মাদক বিরোধী ঐক্য পরিষদ’-এর ৫১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক আল জিসান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে মো. ইয়াহাদি সারোয়ার লিমানকে সভাপতি এবং মো. অলিউর রহমান আলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়ুর রহমান, সহ-সভাপতি পদে রয়েছেন মো. ছাদিকুর রহমান, মো. আবুল হাসান চৌধুরী, মো. শামীম আহমদ, মো. সাইফুল ইসলাম বাবুল ভূইয়া, মো. সুমন আহমদ, মো. এনামুল বিন ইসলাম, মো. রুমন আহমদ, মো. শাহজান সিদ্দিকী, মো. শেখ আব্দুল ওয়াদুদ, মো. সাইফুর রহমান ভূইয়া, মো. গুলজার আহমদ ও মো. সুমন ভূইয়া।
কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আকমল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. সাদিক মিয়া, মো. শিবলী সাদিক আহমেদ, মো. শাহ্ বিল্লাল, মো. রাইহুল আহমদ, মো. সুয়ায়ুর রহমান সুহেল, মো. ফয়ছাল ভূইয়া, মো. জিয়াউল ইসলাম, মো. মাকছুদ আহমদ, মো. নুরুল হক ও মো. তাউহিদ দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ শহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সুবের আহমদ, মো. আব্দুল হোসেন, মো. মুনতাহির রহমান ফাহিম, জাহিদুর রহমান, মো. পাবেল আহমদ ও মো. সুবের আহমদ মনোনীত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে অর্থ সম্পাদক সায়মন আহমদ, দপ্তর সম্পাদক মো. রেজাউর করিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আলী হোসেন খাঁন এবং সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে শাহ্ ফুজায়েল আহমদ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন শাহ খালেদ ভূইয়া, মো. সোহাগ ভূইয়া, মো. রনি ভূইয়া, মো. মহি ভূইয়া, মো. ফয়সাল মিয়া, মো. মেরাজ হোসেন, মো. ইমন ভূইয়া, মো. ইকবাল মিয়া, মো. উসমান মিয়া, মো. নুরালীন মিয়া, মো. রুকন মিয়া, এনারেত ভূইয়া এবং মো. আলী হোসেন।
নতুন এই কমিটি জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করবে বলে জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
জৈন্তাবার্তা/আরআর




