বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৬ PM

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৯:১৩:২৭ PM

বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশ আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা যত্নের সঙ্গে বড় করে তুললে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নিজেদের একজন সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে মেধা, সততা ও মূল্যবোধ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ডা. এনামুল হকসহ সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, এম. এ. বায়েছ, এম. এ. জলিল, রোমানা সুলতানা, তাসলিমা বিলকিস, র. ম. বাবরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থী সাদিয়া জান্নাত, লিলিয়া বেগম ও শান্তা কুরি ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: