বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ PM

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল এবং শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৮:১৭:২৩ PM

বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ  নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন

ছবি:সংগৃহীত


বিদ্যুৎ খাতে লুটপাট, দুর্নীতি ও লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল এবং শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর। সঞ্চালনা করেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলাল হোসেন, মনজুর আহমদ, প্রীতম রায়, হোসেন আহমদ, মিজান মিয়া, মাহফুজ আহমদ, সৈকত হোসেন, তৌফিক এলাহী, তানবীর আহমদ, রাসেল মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়েছে। বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে জনগণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আইএমএফের পরামর্শে জনগণের ওপর পরোক্ষ করের চাপ বাড়ানো হয়েছে, অন্যদিকে ধনীদের স্বার্থে উৎসে কর কমানো হয়েছে। বিশাল বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর দিকনির্দেশনা নেই বলেও অভিযোগ করেন তারা।

তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ জনকল্যাণমূলক খাতগুলো বরাবরের মতোই অবহেলিত রয়েছে। সংবিধানে অনুপার্জিত আয় ভোগের সুযোগ না থাকার কথা বলা হলেও বাজেটে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহিত করবে।

বাসদ নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া দেশের স্বার্থবিরোধী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের কৃষি, ওষুধ শিল্প ও অর্থনৈতিক খাতের জন্য হুমকি তৈরি করবে বলে দাবি করেন তারা। এ চুক্তি বাতিলের দাবি জানান তারা।

নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশি-বিদেশি লুটপাটের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শ্রমজীবী মানুষের হয়রানি বন্ধের দাবি জানান তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত