ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ PM

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৯:১১:১৯ PM

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি:সংগৃহীত


ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য মোট ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা। ফলে বাজেটে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। এছাড়া উন্নয়ন তহবিলের আয় ও ব্যয় উভয়ই ৪০ কোটি ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে ছাতক পৌরসভার বাজেটের আকার ছিল ৫৪ কোটি ৮৩ লাখ টাকা। সেই তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার কিছুটা কমেছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুছরাত আরিফিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, পৌরসভার কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত