‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ AM

‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ১২:০৪:৪৭ AM

‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’

ছবি:সংগৃহীত


বিশ্বকাপ এখন প্রবেশ করেছে নকআউট পর্বে। এই পর্যায়ে একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলের ভ্রমণসূচিতে সামান্য পরিবর্তন এসেছে। বুধবার কানসাসে নিজেদের শেষ অনুশীলন করবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় গভীর রাতে অনুষ্ঠিত হবে এই অনুশীলন। এরপর বিশ্রাম শেষে দল রওনা দেবে মায়ামির উদ্দেশে।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ম্যাচের আগের দিন মায়ামিতে যাওয়ার কথা থাকলেও পরে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন মায়ামিতেই ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন করবে আর্জেন্টিনা। সেখানে কোচ স্কালোনি দলকে শেষবারের মতো প্রস্তুত করবেন।

হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য নতুন নয়। অতীতের সাফল্যের স্মৃতি থাকা এই মাঠ এবারও দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে।

তবে কেপ ভার্দে ম্যাচের আগে একাদশ নির্বাচন নিয়ে কয়েকটি বিষয় ভাবাচ্ছে কোচ স্কালোনিকে। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরোর ফিটনেস নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। তিনি না খেলতে পারলে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি জায়গা পেতে পারেন।

আক্রমণভাগে সবচেয়ে বড় প্রশ্ন-লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে থাকবেন? লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, তা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে লাওতারো কিছুটা এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে কেপ ভার্দে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির শেষ ধাপে আর্জেন্টিনা। এই ম্যাচই হতে পারে তাদের বিশ্বকাপ যাত্রায় নতুন অধ্যায়ের শুরু, কিংবা কোনো অপ্রত্যাশিত সমাপ্তির কারণ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির