পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল ইসরাইল
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ PM

পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল ইসরাইল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৮:৫২:৩৯ AM

পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল ইসরাইল

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নগরীতে বিমান হামলা চালিয়ে পরিবারের ৪২ সদস্যসহ এক ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। নিহত ওই সাংবাদিকের নাম মোহাম্মদ আবু হাসিরা। তিনি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফায় কাজ করছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) ওয়াফা জানিয়েছে, রোববার ও সোমবার গাজা নগরীর পশ্চিমে আবু হাসিরার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হন।

নিহতদের মধ্যে আবু হাসিরার ছেলে ও ভাইও রয়েছেন। তবে তাদের সবার পরিচয় এখনও পাওয়া যায়নি। হামাসের গণমাধ্যম অফিস জানিয়েছে, আবু হাসিরার মরদেহ তার বাড়ির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে।

আবু হাসিরা ছাড়াও মঙ্গলবার ইসরাইলি হামলায় গাজায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ওই সাংবাদিকের নাম ইয়াহিয়া আবু মিনিয়া। তিনি আল আকসা রেডিওতে কাজ করতেন।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট-এর (সিপিজে) তথ্য মতে, নতুন দুই সাংবাদিকসহ মঙ্গলবার (৭ নভেম্বর) পর্যন্ত গাজা উপত্যকা ৪৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এদিকে গত ইসরাইলের নির্বিচার হামলায় গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৪ হাজার ১০৪ জনই শিশু। আহত হয়েছেন আরও ৩০ হাজার ফিলিস্তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ