সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মত বিনিময় সভা করেছে গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে। গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালামুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পান, সেটি নিশ্চিত করা হবে।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/সুলতানা




