কক্সবাজারে হাম উপসর্গে ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃ ত্যু
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৯ PM

কক্সবাজারে হাম উপসর্গে ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৬:১২:৩১ PM

কক্সবাজারে হাম উপসর্গে ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃ ত্যু

সংগৃহিত


কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রোহিঙ্গা তিন শিশুসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।মারা যাওয়া শিশু আরফান ( ১৩ মাস ) উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নবী হোছনের ছেলে।

ডা. ছাবের বলেন, ‘সারাদেশে হামের প্রাদুর্ভাবের প্রথমদিকে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত এক মাসে সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকায় হামের উপসর্গে শিশুর মৃত্যুর হার দিন দিন কমছিল। কিন্তু গত ২১ জুনে এক শিশুর মৃত্যুর পর ১৩ দিনের ব্যবধানে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে।’

সিভিল সার্জন জানান, গত বুধবার হামের উপসর্গ নিয়ে ভুক্তভোগী রোহিঙ্গা শিশু আরফান’কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় শিশুটি জ্বর, কাঁশি, খিঁচুনি, নিউমোনিয়া ও রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত সমস্যায় ভুগছিল। বৃহস্পতিবার মধ্যরাতের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই শিশু মারা যায়। এ নিয়ে রোহিঙ্গা তিন শিশুসহ জেলায় হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়ালো বলে জানান তিনি।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত ১ জানুয়ারি থেকে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৬৮ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা