'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫০ PM

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন, নদীভাঙন এলাকা পরিদর্শন, বিএনপির জনসভায় বক্তব্য ও মাদ্রাসা-এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৮:৩৮:১৭ PM

'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না'  - এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


প্রচণ্ড দাবদাহ আর তপ্ত রোদও থামাতে পারেনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ ও উন্নয়ন কার্যক্রম। শনিবার (৪ জুলাই) গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন, নদীভাঙন ও উন্নয়নকাজ পরিদর্শন করেন, বিএনপির জনসভায় বক্তব্য রাখেন এবং একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দুপুরে শরীফগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘কোনো প্রতিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে না। বিএনপি সরকারের একটাই মিশন-মানুষের জন্য জীবন বিলিয়ে দেওয়া।’

এর আগে তিনি কুশিয়ারা নদীর মুসলিমগঞ্জ বাজার সংলগ্ন নদীভাঙন এলাকা এবং চলমান প্রতিরক্ষা ও মেরামত কাজ পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিকেল সাড়ে ৫টায় শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি দোকান পরিদর্শন করেন এমপি। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে রবিবার (৫ জুলাই) আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

এরপর মুসলিমপুর গ্রামে স্পেনপ্রবাসী বিএনপি নেতা শুকুর আলীর উদ্যোগে প্রতিষ্ঠিত ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাদ আছর শরীফগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর সদাইশার মাজারসংলগ্ন ভাঙন-পরবর্তী উন্নয়নকাজ এবং পশ্চিম খাটকাই এলাকার নদীভাঙন এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের একটি টং দোকানে সাধারণ মানুষের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও উন্নয়ন-সংক্রান্ত দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ও প্রয়োজনীয় সুপারিশ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুল জলিল সাবু, এস. এ. রিপন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি