বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এমপি: তাহসিনা রুশদী লুনা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৩ PM

বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এমপি: তাহসিনা রুশদী লুনা

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৬:২৭:২১ PM

বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এমপি: তাহসিনা রুশদী লুনা

নিজস্ব


সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনগণের মৌলিক চাহিদা পূরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে বিএনপি কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (৬ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের জাইকা (JICA) প্রকল্পের আওতায় বাস্তবায়িত চারটি গুরুত্বপূর্ণ পাকা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনকৃত সড়কগুলো হলো— কামারগাঁও সড়ক, মিনাপাড়া সড়ক, জামতলা বাজার সড়ক এবং মসজিদ মার্কেট এলাকার সড়ক। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এসব সড়ক উন্নয়ন করার। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, সরকারি অর্থায়নে নির্মিত সকল উন্নয়নকাজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা, ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, দিপংকর দেব শিবু, মো. আতিকুর রহমান, হুশিয়ার আলী, মো. ছালিকুর রহমান (ছালিক), মেনন দেব, মো. আং মুমিন, মো. ছাদিকুর রহমান খান, ঝনিক লাল দেব এবং সংরক্ষিত সদস্য কল্পনা রানী মালাকার, কৃষ্ণা রানী সূত্রধর ও স্বপ্না বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাইকা প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব সড়ক শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে চারটি সড়কের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু