গোয়াইনঘাটে ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ PM

গোয়াইনঘাটে ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৭:০০:৫৪ PM

গোয়াইনঘাটে ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,  বাউরবাগ হাওর এলাকার মোঃ সুলতানের ছেলে মোঃ মজনু (২৮) এবং একই এলাকার আব্দুল খালিকের ছেলে মোঃ জলিল (২৯)। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৪০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রুবেল দাস একদল পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর (বাংলাবাজার) এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু