সিসিক প্রশাসকের সঙ্গে হাসান মার্কেট ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২০ PM

সিসিক প্রশাসকের সঙ্গে হাসান মার্কেট ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৮:৫৯:০৮ PM

সিসিক প্রশাসকের সঙ্গে হাসান মার্কেট ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ছবি:সংগৃহীত


হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতারা হাসান মার্কেটের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন। তারা মার্কেটের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল হক, উপদেষ্টা মো. আলী আকিক ও মো. আজমল হোসেন চৌধুরী, সমিতির সভাপতি মো. রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, বাহির লাইন কমিটির সভাপতি মো. আলী আকবর ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান, সমিতির সহ-সভাপতি বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স ও আজিজুল মকসুদ তালহা, সাবেক দপ্তর সম্পাদক মশিউর রহমান বাবু, সদস্য নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাশ সানি এবং ব্যবসায়ী আবুল হোসেন (ফুল মিয়া), আক্তার হোসেন, মামুন আহমদ, আব্দুল মালেক, খালেদ আহমদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু