জৈন্তাপুরের মিনি সুইজারল্যান্ড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৯ PM

বিজয়ীদের পুরস্কার দিলেন ইউএনও

জৈন্তাপুরের মিনি সুইজারল্যান্ড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১০:১৬:১৯ PM

জৈন্তাপুরের মিনি সুইজারল্যান্ড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী জীঙ্গাবাড়ি (আমকি) এলাকার দর্শনীয় ‘মিনি সুইজারল্যান্ড’ ফুটবল মাঠে স্থানীয় উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে আয়োজিত ম্যাচে সানরাইজ স্পোর্টিং ক্লাব ৫-৩ গোলে মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং মিনাটিলা বিজিবি ক্যাম্প কমান্ডার নূরুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল আহাদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সুনন্দা রায় বলেন, ‘খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে এমন ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, ব্যবসায়ী ও সমাজসেবী দেলোয়ার হোসেন, মাসুক আহমদ, জাকির হোসেন, মো. কামাল হোসেন, নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী এবং বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় ইউএনও সুনন্দা রায় ও জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা কেন্দ্রী স্যাটেলাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তারা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু