সংসদে সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া সহনীয় করার দাবি এমরান চৌধুরীর
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪১ PM

সংসদে সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া সহনীয় করার দাবি এমরান চৌধুরীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৮:৫৬:৪৩ PM

সংসদে সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া সহনীয় করার দাবি এমরান চৌধুরীর

ছবি:সংগৃহীত


সিলেট-ঢাকা রুটে অভ্যন্তরীণ বিমানভাড়া সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

সংসদে এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটে অসংখ্য পর্যটনকেন্দ্র থাকায় সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। তবে আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও সিলেটে সরাসরি কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয় না। একই সঙ্গে অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া অস্বাভাবিকভাবে ওঠানামা করে, যা সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ।

তিনি বলেন, ‘আমরা এসব বৈষম্যমূলক পরিস্থিতি থেকে মুক্তি চাই। মাননীয় বিমানমন্ত্রীর কাছে বিষয়টির কার্যকর সমাধান কামনা করছি।’

সংসদ সদস্য আরও বলেন, সড়ক ও রেলপথের বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। সড়কপথে সিলেট থেকে ঢাকায় যেতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যায়। অন্যদিকে রেলযাত্রাও পর্যাপ্ত স্বস্তিদায়ক নয়। এ পরিস্থিতিতে সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি সিলেটের যাত্রীসেবার মান উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ এবং বিমান যোগাযোগ আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
'প্রয়োজনে নিজেই মাঠে নামব'- শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শাবিপ্রবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন
মৌলভীবাজারে ব্যবসায়ীর ব'স্তাবন্দি ম'রদেহ উ'দ্ধার
সিলেটে টানা ৫ দিন বৃষ্টি থাকতে পারে
সুরমার গ্রাসে জকিগঞ্জের ৪ গ্রাম, বিলীনের মুখে শতবর্ষী বিদ্যালয়
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক