পিরোজপুরে ট্রান্সফরমার চু রি র সময় বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ*ত্যু
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ PM

পিরোজপুরে ট্রান্সফরমার চু রি র সময় বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৩:২৭:২৪ PM

পিরোজপুরে ট্রান্সফরমার চু রি র সময় বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ*ত্যু

সংগৃহীত


পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌরসভার মাতুব্বর বাড়ি সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৫ এপ্রিল) ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা