রেফারির বিরুদ্ধে ফিফার কাছে মিশরের অভিযোগ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২১ PM

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে মিশরের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৭:০২:২৭ PM

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে মিশরের অভিযোগ

সংগৃহিত


বিশ্বকাপে রেফারিং, শাস্তিমূলক সিদ্ধান্ত এবং আপিল প্রক্রিয়া নিয়ে ক্রমেই চাপের মুখে পড়ছে ফিফা। সর্বশেষ বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত। এ ঘটনায় মিশরীয় ফুটবল সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলে হারের পর মিশরীয় ফুটবল সংস্থার সভাপতি হানি আবু রিদা ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন।

মিশরীয় ফুটবল সংস্থা শুধু ব্যাখ্যাই দাবি করেনি, বরং তাদের মতে মিশরের বিপক্ষে যাওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্তও চেয়েছে। পাশাপাশি পুরো বিশ্বকাপের বাকি অংশ থেকে ওই ফরাসি রেফারি দলকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
মিশরের দাবি, রেফারি লেতেক্সিয়ে ও তার দল এমন কিছু গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার সরাসরি প্রভাব পড়েছে ম্যাচের ফলে। তাদের মতে, আর্জেন্টিনার জয়ে রেফারি দলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিতর্ক অবশ্য এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে তৈরি হওয়া প্রথম অভিযোগ নয়। এর আগেও বেশ কয়েকটি দেশ ও ফুটবল সংস্থা ম্যাচ পরিচালনার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের মতো জাতীয় ফুটবল সংস্থা এবং ইউরোপীয় ফুটবল সংস্থাসহ বিভিন্ন পক্ষ রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

সমালোচকদের একটি বড় অংশের দাবি, এবারের বিশ্বকাপে রেফারিংয়ের সামগ্রিক মান নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা