কিলিয়ান এমবাপ্পে নামক ‘ঘোড়ায় চড়ে’ ছুটছে ফ্রান্স। তবে পিছিয়ে তার সাবেক ক্লাবের তারকা উসমান দেম্বেলেও! তাদের দ্বৈরথে ইতোমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ফরাসিরা। এর সঙ্গে তারা ছুয়েছেন দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো-রিভালদোর বিশ্বকাপে গোল করার রেকর্ডও।
চলতি বিশ্বকাপে এমবাপ্পের ৮ গোল এবং দেম্বেলের ৫ গোল। একই বিশ্বকাপে পাঁচ বা তার বেশি গোল করা সতীর্থ জুটির মধ্যে এটি ২০০২ সালের পর এটাই প্রথম ঘটনা। ওই আসরে ব্রাজিলের রোনালদো (৮) ও রিভালদো (৫) একই কীর্তি গড়েছিলেন।
মজার বিষয়, সে বিশ্বকাপে জয়ী হয়েছিল ফেবারিট তকমা নিয়ে আসা ব্রাজিল। এবারের ফেবারিট ফ্রান্স সেলেসাওদের দেখানো পথে ২০২৬ বিশ্বকাপ নিজেদের করে নিতে পারে কি না তাই এখন দেখার বিষয়।
জৈন্তাবার্তা/আরআর




