জগন্নাথপুরে যে সংঘ*র্ষে নিহ*ত হলেন সেলিম মিয়া
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৬ PM

জগন্নাথপুরে যে সংঘ*র্ষে নিহ*ত হলেন সেলিম মিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১০:৩১:০৬ PM

জগন্নাথপুরে যে  সংঘ*র্ষে নিহ*ত হলেন সেলিম মিয়া

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া উত্তর গড়গড়ি গ্রামের কবির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জিয়াউল হকের পক্ষের দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষের সেলিম মিয়া (৪০) ও রফিক মিয়া (৪০) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেলিম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

অপর আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষের কারণ ও জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ