ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্যের জন্য নির্মিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ আনুষ্ঠানিকভাবে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও আব্দুস সোবহান, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ মিঠু, যুগ্ম আহ্বায়ক এমএ মতিন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি মানুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলা পর্যায়ের চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




