টুকেরবাজারে অ*নুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সি*লগালা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ PM

ফার্মেসিকে ৩০ হাজার টাকা জ*রিমানা

টুকেরবাজারে অ*নুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সি*লগালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৮:৩৬:১২ PM

টুকেরবাজারে অ*নুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সি*লগালা

এআই দিয়ে করা


সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় একটি ফার্মেসির পেছনে পরিচালিত অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সিলেট শহরতলীর টুকেরবাজার-সুনামগঞ্জ সড়কে অবস্থিত হাজি কুটি মিয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, ফার্মেসিটিতে এমবিবিএস চিকিৎসক ডা. খলিলুর রহমানের চেম্বার রয়েছে এবং এ-সংক্রান্ত সাইনবোর্ডও টাঙানো আছে। তবে ফার্মেসির পেছনে কোনো সাইনবোর্ড ছাড়াই একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ অনুমোদনসংক্রান্ত কাগজপত্র তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ। এ কারণে আপাতত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র দাখিল করতে পারলে বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অভিযানের সময় ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে হাজি কুটি মিয়া ফার্মেসির এক কর্মকর্তা দাবি করেন, তাদের ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় অনুমোদন রয়েছে। সংশ্লিষ্ট টেকনিশিয়ান উপস্থিত না থাকা এবং কিছু প্রশাসনিক ত্রুটির কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে এক সপ্তাহের জন্য কার্যক্রম বন্ধ রেখেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ