সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ PM

অবসান প্রশাসনিক অনিশ্চয়তার:

সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৮:৫৯:০৪ PM

সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন

ছবি:সংগৃহীত


জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

নতুন জেলা প্রশাসকের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা জানান, সোমবার সকাল থেকেই আবদুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করে পূর্ণোদ্যমে অফিস কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে গত ২১ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। টানা কয়েক সপ্তাহ পর নতুন জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে সিলেটের শীর্ষ প্রশাসনিক পদে সৃষ্ট শূন্যতার অবসান হলো।

নবনিযুক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামে। তিনি গোলাম মাওলা চৌধুরীর ছেলে। সিলেটে যোগদানের আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক নিয়োগ নিয়ে একাধিক পরিবর্তন ঘটে। গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলির আদেশ দেওয়া হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে ফিরিয়ে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সবশেষে আবদুল্লাহ আল মামুনের আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে সিলেটের জেলা প্রশাসনের নেতৃত্বে স্থিতিশীলতা ফিরে এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন
টুকেরবাজারে অ*নুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সি*লগালা
১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী
ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
বাড়ছে নদ-নদীর পানি, সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশ'ঙ্কা
পাঁচ জেলায় বন্যায় মৃ'ত্যু বেড়ে ৫১
ব্রিটেনে ১২ মাসের ওয়ার্ক পারমিটে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ
ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক