ঝ*গড়া করে চলে গেলেন স্ত্রী,পরদিন সুন্দর আলীর ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ PM

ঝ*গড়া করে চলে গেলেন স্ত্রী,পরদিন সুন্দর আলীর ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৯:৩০:০৪ PM

ঝ*গড়া করে চলে গেলেন স্ত্রী,পরদিন সুন্দর আলীর   ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ার একদিন পর সুন্দর আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী ওই এলাকার ছমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লুবনা বেগম তার বোনের সঙ্গে বাড়ি থেকে চলে যান।

পরদিন সোমবার দুপুর পর্যন্ত সুন্দর আলী নিজ কক্ষ থেকে বাইরে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জগন্নাথপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সুন্দর আলীর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন
টুকেরবাজারে অ*নুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সি*লগালা
১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী
ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
বাড়ছে নদ-নদীর পানি, সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশ'ঙ্কা
পাঁচ জেলায় বন্যায় মৃ'ত্যু বেড়ে ৫১
ব্রিটেনে ১২ মাসের ওয়ার্ক পারমিটে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ
ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক