বিশ্বনাথে শিক্ষার্থীদের পাশে মোক্তার আলী ফাউন্ডেশন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ PM

বিশ্বনাথে শিক্ষার্থীদের পাশে মোক্তার আলী ফাউন্ডেশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ১০:০৭:০৮ PM

বিশ্বনাথে শিক্ষার্থীদের পাশে মোক্তার আলী ফাউন্ডেশন

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মোক্তার আলী ফাউন্ডেশন।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের কৃতী সন্তান আলহাজ্ব মোক্তার আলীর উদ্যোগে প্রতিষ্ঠিত মোক্তার আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এরই অংশ হিসেবে এবার এলাহাবাদ আলিম মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম, শিক্ষক মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা ফারুক আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূরউদ্দিন এবং মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার প্রসারে ব্যক্তি ও সামাজিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ