তিনজনের বিরুদ্ধে সিলেটে মামলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ PM

ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি

তিনজনের বিরুদ্ধে সিলেটে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ১০:২৮:২৩ PM

তিনজনের বিরুদ্ধে সিলেটে মামলা


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট, অপপ্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনের বিরুদ্ধে সিলেটের আদালতে মামলা দায়ের করেছেন জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম রিপন (৩২)। বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক জাহাঙ্গীর বর্তমানে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার ধোপাগুল সাহেবের বাজার এলাকায় বসবাস করেন। গত ৩০ জুন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে দায়ের করা মামলাটি (এয়ারপোর্ট সি.আর. মামলা নং-১৪৮/২০২৬) গ্রহণ করে আদালত এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।
মামলায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজনগর চৌমুহনীর আবুল বারিকের ছেলে মো. সজিব মিয়া (২৯), সিলেট জেলার বিশ^নাথ উপজেলার কর্মখলা, কামালবাজারের ইনতাজ আলীর ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইনাম (ছৈলা) গ্রামের মহেশ সরকারের ছেলে অনুরঞ্জন সরকার (৩৪)-কে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ দ-বিধির ৫০০, ৫০৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বাদী জাহাঙ্গীর আলম রিপন উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন। পূর্ববিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া তারা প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন উসকানিমূলক পোস্টও করেন বলে মামলায় উল্লেখ করেন জাহাঙ্গীর।
বাদীর দাবি, এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
বাদী জাহাঙ্গীর আলম রিপন আদালতের কাছে অভিযোগগুলোর সুষ্ঠুভাবে তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।


.



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ