জৈন্তাপুরে সীমান্ত অ*পরাধ দ*মনে বিট পুলিশিং সভা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৪ AM

মাদক, চোরাচালান ও মানবপাচার রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

জৈন্তাপুরে সীমান্ত অ*পরাধ দ*মনে বিট পুলিশিং সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ১০:৩২:২৯ PM

জৈন্তাপুরে সীমান্ত অ*পরাধ দ*মনে বিট পুলিশিং সভা

ছবি:সংগৃহীত


জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন, অনলাইন জুয়া ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে ২ নম্বর বিটের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি, চা-বাগানের নারী-পুরুষ শ্রমিক, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মানবপাচার ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত প্রশাসন ও পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান।

আরও বলেন, জৈন্তাপুর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি জনপদ। এ জনপদকে অপরাধমুক্ত রাখতে এবং আগামী প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদক, চোরাচালান, মানবপাচার ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের সবচেয়ে বড় শক্তি জনগণের সহযোগিতা।

তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় বক্তব্য দেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাসিম সুন্দই এবং বর্তমান ইউপি সদস্য রাজু সিং।

খাসিয়া সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন কমিউনিটি নেত্রী আইরিন খাসিয়া। এ সময় কমিউনিটি নেতা টেম লানং, কা মিন খাসিয়া ও ডিবেনসনসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পান-সুপারিসহ স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান।

বক্তারা জানান, স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় আগামী ১ আগস্টের আগে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে ধারাবাহিকভাবে বিট পুলিশিং ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল সড়কে অজ্ঞাত গাড়ির ধা*ক্কায় চিতাবাঘের মৃ*ত্যু
জকিগঞ্জে গ্যাস ফিল্ডে তালা দিলেন ভূমি মালিকরা
সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন
টুকেরবাজারে অ*নুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সি*লগালা
১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী
ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
বাড়ছে নদ-নদীর পানি, সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশ'ঙ্কা
পাঁচ জেলায় বন্যায় মৃ'ত্যু বেড়ে ৫১
ব্রিটেনে ১২ মাসের ওয়ার্ক পারমিটে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ