স্বাস্থ্য সেবায় জনপ্রিয়তা অর্জন করেছে মুসলিমাবাদ “প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র”টি
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৯ AM

স্বাস্থ্য সেবায় জনপ্রিয়তা অর্জন করেছে মুসলিমাবাদ “প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র”টি

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৭:০৬:৪৭ PM

স্বাস্থ্য সেবায় জনপ্রিয়তা অর্জন করেছে মুসলিমাবাদ “প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র”টি

নিজস্ব


বালাগঞ্জ উপজেলায় স্বাস্থ্য সেবায় জনপ্রিয়তা অর্জন করেছে বালাগঞ্জের পল্লীতে বেসরকারী ভাবে  প্রতিষ্ঠিত “প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র”টি| প্রতিদিন শতাধিক রোগী সেবা নিচ্ছেন এই কেন্দ্র থেকে|

 বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রাম প্রতিষ্টিত এ সেবা কেন্ত্রটি| ২০০০-২০২৪ সাল পর্যন্ত স্থানীয় বাজারে ভাড়া কক্ষে কার্যক্রম চলছিলো| ২০২৫ সাল থেকে নিজ¯^ ভবনে সেবা কার্যক্রম চলছে| এই “প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র”টিতে রয়েছে বিশ্রাম কক্ষ, ডাক্তার কক্ষ, টেলিমেডিসিন কক্ষ, ফার্ম্মেসী কক্ষ, এই কেন্দ্রে মুসলিমাবাদ গ্রাম সহ আশে পাশের ২০টি গ্রামের শিশু নারী পুরুষ প্রাথমিক সেবা পাচ্ছেন, ¯^ল্প মূল্যে| এই কেন্দ্রে বেশীর ভাগ রোগী আসেন জ্বর, শর্দি, পরিবার পরিকল্পনা, গর্ভ কালিন সমস্য, টিকা, স্যালাইন প্রদান, সব প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরামর্শ সেবা ও চিকিৎসার দেয়া হয়|  কেন্দ্রটি খুবই পরিস্কার পরিচ্ছন্ন| পরিপাটি| এখানে ৩ ধরনের সেবা প্রদান করা হচ্ছে| (১) পরামর্শ সেবা (২) চিকিৎসা সেবা (৩) রোগ না হওয়ার জন্য রোগ প্রতিরোধ সেবা| এই কেন্দ্রের  প্রতিষ্টাতা হচ্ছে, এই গ্রামের কৃতি সন্তান,অধ্যাপক ডাঃ মির্জা মোহাম্মদ হিরন| তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন),এমডি (বক্ষব্যাধি) এফসিসিপি (আমেরিকা) এফআরসিপি (আয়ার), এফআরসিপি (এডিন), এফআরসিপি (গ্ল্যসগো), সাবেক পরিচালক ও অধ্যাপক রেসপিরেটাল মেডিসিন, জাতীয় বক্ষব্যাধি, ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা| কেন্দ্র পরিচালনা করছেন ডাঃ মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল| (ডিডি,এম বি আর, এম এ (ঢাকা)| তিনি পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ এর নির্বাচিত ইউপি সদস্য| স্থানীয় এনজিও “নিরাপদ” কর্তৃক পল্লী স্বাস্থ্য সেবায় সমাজসেবক হিসাবে নিরাপদ পদক প্রাপ্ত|  তিনি একজন সমাজসেবক| দিনের বেশীর ভাগ সময়ই জন কল্যাণে কাজ করে যাচ্ছেন| তিনি জানান তাদের মির্জা পরিবারের ৭ জনই ডাক্তারী পেশায় জড়িত| মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামটি এখন ও উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন| ইচ্ছে করলেই যে কেউ অতি সহজে  উপজেলা বা জেলা গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না| প্রথমত দুরত্ব, দ্বিতীয়ত সময়, তৃতীয়ত অর্থ| এই সব কারনে এই এলাকার ২০টি গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা আশ্রয়স্থল “প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র”টি| পল্লী চিকিৎসক ডাঃ মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল জানান, এ পর্যন্ত কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে| প্রতি মাসে হাজার রোগীর সেবা নিয়ে থাকেন| এখানে লোকজন তাদের ভাষায় কথা বলা, স্বল্পমূল্যে উন্নত সেবা, একই স্থানে স্বল্পমুল্যে ঔষধ ও পাচ্ছেন| তিনি আরো বলেন রোগ হলে চিকিৎসা সেবার পাশাপাশি রোগ না হওয়ার জন্য পরামর্শ সেবা দেয়া হয়| স্থানীয় এনজিও “নিরাপদ” এর মাধ্যমে রোগ না হওয়ার জন্য  পরিস্কার পরিচ্ছন্নতা&, পুষ্টি, গর্ভকালিন যত্ন ও করনীয় বিষয়ে সচেতনতা মুলক  মাসিক সভা শুরু করা হয়েছে|  

জৈন্তাবার্তা/সুলতানা