ছাতকে ভোক্তা অধিকার 'সিআরবি'র নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ AM

ছাতকে ভোক্তা অধিকার 'সিআরবি'র নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৭:১৫:৪৬ PM

ছাতকে ভোক্তা অধিকার 'সিআরবি'র নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে কনজিউমার রাইটস বাংলাদেশ-(ভোক্তা অধিকার সিআরবি) ছাতক উপজেলা কমিটির নেতৃবৃন্দ আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ভোক্তা অধিকার সংরক্ষণ,বাজার তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা  হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ভোক্তা অধিকার সিআরবি'ছাতক উপজেলা কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআরবি' ছাতক উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ শাহী,সহ-সভাপতি অজিত কুমার দাশ,সাধারণ সম্পাদক আলী আশরাফ তাহীদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ মিয়া তালুকদার,আইন বিষয়ক সম্পাদক সানী দাসসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা