‘সামাজিক সম্প্রীতিই সিলেটের সবচেয়ে বড় শক্তি’-আব্দুল কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ PM

‘সামাজিক সম্প্রীতিই সিলেটের সবচেয়ে বড় শক্তি’-আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৮:২৩:১১ PM

‘সামাজিক সম্প্রীতিই সিলেটের সবচেয়ে বড় শক্তি’-আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ। ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে ঐতিহ্য এ অঞ্চলে গড়ে উঠেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সম্প্রীতির ঐতিহ্য সবাইকে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।’

মঙ্গলবার (১৪ জুলাই) নগর ভবনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সব ধর্মের মানুষের সমঅধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিটি ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়, সে বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাও সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।


তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন বরাবরের মতো এবারও রথযাত্রা মহোৎসব সফল করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। রথযাত্রা ও উল্টো রথের দিন বিশুদ্ধ পানি সরবরাহ, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, উপদেষ্টা অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ এবং বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিরা।


অনুষ্ঠান শেষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা মহোৎসব আয়োজনের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দেবালয়কে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ