কোম্পানীগঞ্জে দুর্নী*তি প্র*তিরোধ কমিটির পরিচিতি সভা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ AM

কোম্পানীগঞ্জে দুর্নী*তি প্র*তিরোধ কমিটির পরিচিতি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১০:৫৭:৩১ PM

কোম্পানীগঞ্জে দুর্নী*তি প্র*তিরোধ কমিটির পরিচিতি সভা

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া

সভায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন’-এই প্রতিপাদ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. এমাদ উদ্দিনমো. বশির আহমদ, সদস্য মো. লিয়াকত আলী, বিনুদ সরকার, মাসুক রানা, মো. আব্দুল হেকীম, মো. আমিনুর রহমান জসিম এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২২ জুন দুর্নীতি প্রতিরোধ কমিটির নয় সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কমিটি তিন বছরের জন্য অনুমোদন লাভ করে। পরিচিতি সভার মাধ্যমে নবগঠিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ