সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ AM

সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০২:৪৬:১০ AM

সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই

ছবি সংগৃহীত


বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষের দুইদিন পরেও যেন থামছে না সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস কেন্দ্রিক বিতর্ক। কারো দাবি, সাকিব নিয়মের সুযোগ নিয়ে তার ক্রিকেটীয় মেধার পরিচয় দিয়েছে, আর কারো কারো মতে টাইম আউট করিয়ে সাকিব স্পিরিট অব ক্রিকেট নষ্ট করেছেন। সাকিব বলছেন, তিনি যুদ্ধে ছিলেন আর জয়ের জন্য তখন যা করণীয়, তাই করেছেন। আর ম্যাথিউসের বক্তব্য, সাকিবের প্রতি সমস্ত সম্মান হারিয়ে ফেলেছেন তিনি। 

তবে সবকিছু ছাপিয়ে ম্যাথিউসের ভাইয়ের রাগটাই যেন সবার চেয়ে বেশি। এমনকি শ্রীলঙ্কায় কখনো সাকিবকে পেলে পাথর মারবেন এমন হুমকিও দিয়ে রেখেছে ত্রিভান ম্যাথিউস, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’ 

বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। এরপরেই তাকে ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশের লিটন কুমার দাস। সেসময় বেশ প্রশংসিতই হয়েছিল বাংলাদেশের এমন আচরণ। তবে ত্রিভান ম্যাথিউস মনে করেন, সাকিব তার আচরণে সেই স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছেন। 

নিজের হতাশা ব্যক্ত করে ম্যাথিউসের ভাই বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশি অধিনায়কের কোন স্পোর্টসম্যান স্পিরিট নেই আর তিনি ভদ্রলোকের এই খেলায় কোন মানবিকতা দেখাননি।’ 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক