সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ PM

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ১০:১১:৪৪ PM

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড়-আম্বরখানা সড়ক অবরোধ করেছেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে টিলাগড় পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, টিলাগড় থেকে বালুচর পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করেন চালকেরা। কোনো পূর্বঘোষণা বা যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সড়কে নেমে প্রতিবাদ জানান এবং অবরোধ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অটোরিকশা চালকেরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে সম্মত হলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে অবরোধ চলাকালে টিলাগড়-আম্বরখানা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন এই রুটে বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করেন। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ভাড়া দ্বিগুণ করায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এমসি কলেজের শিক্ষার্থী তারেক বলেন, ‘করেই আজ বালুচর থেকে টিলাগড় পর্যন্ত ভাড়া ৫ টাকা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা সড়ক অবরোধ করেছি।’

আরেক শিক্ষার্থী আবির বলেন, ‘আন্দোলন এবং পুলিশের মধ্যস্থতায় চালকেরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। দাবি মেনে নেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করে ছাত্রাবাসে ফিরে গেছি।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১