জৈন্তাপুরে মা*দকবি*রোধী মা*নববন্ধন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৮ AM

‘মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

জৈন্তাপুরে মা*দকবি*রোধী মা*নববন্ধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ১০:৫২:৩২ PM

জৈন্তাপুরে মা*দকবি*রোধী মা*নববন্ধন

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার প্রত্যয়ে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর’

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি ফরহাদুজ্জামান ফাহাদের সভাপতিত্বে এবং মো. ইসলাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি সাঈদ আহমেদ জৈন্তাপুরী।

এসময় বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হেলালী, হাফিজ ফাহাদ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুস শুক্কুর, শ্রমিকনেতা হরহুনা, রিকশাচালক সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা শাব্বির আহমেদ, এনাম আহমেদ, এনায়েত উল্লাহ সবুজ, মোখলেছুর রহমান, রেজোয়ান আহমেদ রিমাল, রুবেল আহমেদ, মাওলানা আল হেলাল, মো. জসিম উদ্দিন ও আসাদুজ্জামান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান যেমন প্রয়োজন, তেমনি জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ।

তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ জৈন্তাপুর গড়ে তোলার শপথ নেন। একই সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি, প্রচারণা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে অ'বৈধ বালু উত্তোলনে নি'ষেধাজ্ঞা
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির আভাস
জলাবদ্ধতা নিরসনে প্রতিটি জলাধার সংরক্ষণ জরুরি’ - সিসিক প্রশাসক
শিক্ষামন্ত্রীর প*দত্যাগ দাবিতে সিলেটের রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা