সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার দেশব্যাপী সবুজায়ন ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদযাপন করা হয়েছে।
আজ ১৬ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার হাতির পাড়া জাতুগ্রাম ও লেংগুড়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক,সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান, সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিম ও সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল হোসেন এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ লাগানো। বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যে স্কুল, কলেজ ও বিভিন্ন সংস্থায় এই কার্যক্রম চলছে।
জৈন্তাবার্তা/সুলতানা




