আকাশেই থেমে গেল সিলেটের রেমিট্যান্স যো দ্ধা র জীবন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ PM

আকাশেই থেমে গেল সিলেটের রেমিট্যান্স যো দ্ধা র জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৬:৩৬:৫৪ PM

আকাশেই থেমে গেল সিলেটের রেমিট্যান্স যো দ্ধা র জীবন

সংগৃহিত


দীর্ঘ সাত বছর ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের কাছে ফিরছিলেন মৌলভীবাজারের ফখরুল ইসলাম। কিন্তু প্রিয়জনদের সঙ্গে আর দেখা হলো না তার। দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে জর্জিয়ায় জরুরি অবতরণ করানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সোমবার (১৩ জুলাই) জর্জিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি এ বিষয়ে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি