নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ PM

নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৯:৪১:৪৩ PM

নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিক সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে। জনগণের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সব নাগরিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের পূর্ব শাপলাবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, আলোকায়নসহ বিভিন্ন নাগরিক সুবিধা সম্প্রসারণে সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই সিটি কর্পোরেশনের লক্ষ্য। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে একটি পরিকল্পিত, সুন্দর ও জনবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব শাপলাবাগ জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এ সময় বক্তব্য দেন কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যাপক বশির আহমদ এবং পূর্ব শাপলাবাগ এলাকার মুরব্বি শওকতুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা বিএনপি নেতা ইজ্জাদ আহমদ, বিএনপি নেতা দীপক রায়, আলাউদ্দিন, রফিক আহমদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব হোসেন, শামসুল হক, আব্দুল মালিক, আব্দুল কাদির, আজমল হোসেন আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা