গোয়াইনঘাটে মা*দকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ AM

‘মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবার অংশগ্রহণ প্রয়োজন’- ইউএনও

গোয়াইনঘাটে মা*দকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১২:৩৩:১১ AM

গোয়াইনঘাটে মা*দকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা

ছবি:সংগৃহীত


‘মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েম। সভা পরিচালনা করেন সদস্য সচিব সাকিব আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ‘মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। মাদকবিরোধী ঐক্য পরিষদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক হাফেজ এহসান উল্লাহ (পাভেল), মুখপাত্র মাহদী হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, শামসুল ইসলাম নয়ন, গফুর আল মামুন ও নোমান আহমদ; যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন, এনাম উদ্দিন ও তাজ উদ্দিন শিহাব; সংগঠক রুমান আহমদ, ফয়জুর রহমান, মাহবুবুর রহমান, মেহেদী হাসান সালমান, কাওছার রহমান, জাবের আহমেদ, আবু সুফিয়ান ও ফজলুর রহমান নাবিল; সদস্য মারুফ আহমদ, মামুনুর রশীদ, মিসবা ইসলাম আল আমিন, আমির হামজাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা জোরদার এবং ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী