সৌদি ফেরত অসুস্থ যুবক জহিরের চিকিৎসায় আবাবিল সোসাইটির ২০ হাজার টাকা সহায়তা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫২ PM

সৌদি ফেরত অসুস্থ যুবক জহিরের চিকিৎসায় আবাবিল সোসাইটির ২০ হাজার টাকা সহায়তা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৬:১৯:০৭ PM

সৌদি ফেরত অসুস্থ যুবক জহিরের চিকিৎসায় আবাবিল সোসাইটির ২০ হাজার টাকা সহায়তা

নিজস্ব


দালালের মাধ্যমে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গিয়েও প্রতারণার শিকার হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের  যুবক জহির মিয়া। তিন মাস কাজ করার পরও কোনো বেতন না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বর্তমানে গুরুতর অসুস্থ জহিরের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিল সোসাইটি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জহিরের পিতা আহাদ মিয়ার হাতে সংগঠনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন আবাবিল সোসাইটির সভাপতি রাসেল লস্কর। এ সময় সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ধারদেনা করে প্রায় ৪ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে সৌদি আরবে যান জহির মিয়া। সেখানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে রাজমিস্ত্রীর সহকারী (যোগালি) হিসেবে তিন মাস কাজ করলেও তিনি কোনো পারিশ্রমিক পাননি। অভিযোগ রয়েছে, দালাল পুরো অর্থ আত্মসাৎ করে। দীর্ঘদিন বেতন না পাওয়া এবং চরম অনিশ্চয়তায় মানসিকভাবে ভেঙে পড়ে জহিরের আচরণ অস্বাভাবিক হয়ে যায়। পরে সৌদি কর্তৃপক্ষ তাকে দেশে ফেরত পাঠায়।
দেশে ফিরে প্রথমে কবিরাজি চিকিৎসা করানো হলেও কোনো উন্নতি হয়নি। পরে ব্রাহ্মণবাড়িয়ার একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। তবুও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে বিদেশে পাঠানোর জন্য নেওয়া ঋণের বোঝা এখনও শোধ করতে পারেননি জহিরের হতদরিদ্র বাবা আহাদ মিয়া। একই সঙ্গে ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে আবাবিল সোসাইটির সভাপতি রাসেল লস্কর বলেন, “জহিরের পরিবারের দুর্দশার কথা জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে আমরা চিকিৎসা সহায়তা প্রদান করেছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

স্থানীয়রা জানান, জহিরের সুস্থতার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সমাজের বিত্তবানদের দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ