নবীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৬ AM

নবীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১১:৪২:৫১ PM

নবীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে এক গ্রাহকের নমিনির হাতে মৃত্যু দাবির ১ লাখ ৮ হাজার ৩৬০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে নবীগঞ্জ শাখা কার্যালয়ের উদ্যোগে শেরপুর রোডের করিম কমপ্লেক্সের চতুর্থ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে চেক হস্তান্তর ও এফএ (ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার) ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ শাখার সিনিয়র ইউনিট ম্যানেজার ও ইনচার্জ শান্ত দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক লোকমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহীন সিয়া, ডা. বিশ্বজিৎ দাশ, ইউনিট ম্যানেজার অ্যাডভোকেট রাজিব দে, মৃণাল কান্তি রায় মিনু, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম. এ. মুজিবুর রহমান এবং ব্রাঞ্চ ম্যানেজার লাবিবা নূর স্বপ্না।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স সূত্রে জানা যায়, গ্রাহক মনি রানী দাশ বার্ষিক ১২ হাজার ৭২৬ টাকা প্রিমিয়ামের একটি জীবন বীমা গ্রহণ করেছিলেন। তিনি তিনটি কিস্তিতে মোট ৩৮ হাজার ১৭৮ টাকা পরিশোধের পর দুর্ঘটনায় মারা যান। বিষয়টি জানার পর সোনালী লাইফ ইন্স্যুরেন্স মাত্র পাঁচ দিনের মধ্যে তার নমিনি জয়না রবি দাশের হাতে মৃত্যু দাবির ১ লাখ ৮ হাজার ৩৬০ টাকার চেক হস্তান্তর করে।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম সালাম বলেন, সাধারণ মানুষের বীমার প্রতি আস্থা ফিরিয়ে আনতে বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে মৃত্যু দাবি ছাড়াও মেয়াদোত্তীর্ণ বীমার অর্থ দ্রুত পরিশোধ নিশ্চিত করা হলে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মৃত গ্রাহক মনি রানী দাশের নমিনি জয়না রবি দাশের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন। পরে এফএ ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব