মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪২ PM

মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৭:১৫:৫৬ PM

মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল

নিজস্ব


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, "আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি মানুষের সেবা করেই জনগণের মন জয় করতে চাই। জনগণ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।"

শনিবার (১৮ জুলাই) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। সভায় সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এফ.এম. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। হাসপাতালের খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ যেন দালাল ও মধ্যস্বত্বভোগীদের হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজে চুরি, ডাকাতি ও অস্থিরতা সৃষ্টি করে যারা মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।

সংসদ সদস্য বলেন, সরকার ইতোমধ্যে মাধবপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করেছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে উপজেলার মানুষ আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, অ্যাম্বুলেন্স ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও জানান, মাধবপুর উপজেলা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় ইতোমধ্যে তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্বাগত বক্তব্যে ডা. মোহাম্মদ ইমরুল হাসান হাসপাতালের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শেষে উপস্থিত সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাধবপুর উপজেলা হাসপাতালকে আরও উন্নত, আধুনিক, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা