জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের এমসির বি*রুদ্ধে অ*পপ্রচারের প্র*তিবাদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ AM

মা*নববন্ধন

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের এমসির বি*রুদ্ধে অ*পপ্রচারের প্র*তিবাদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ১০:৫৯:৩৭ PM

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের এমসির বি*রুদ্ধে অ*পপ্রচারের প্র*তিবাদ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এমসি) মাওলানা মুহিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি থেকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা (মউশিক) প্রকল্পের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মউশিক প্রকল্পের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

এর আগে উপজেলা মডেল মসজিদের হলরুমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, জগন্নাথপুর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা ফজলুল করিম এবং পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী।

সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক, নিজাম উদ্দিন সালেহি, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইয়াহিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আলী আজকর, কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান, পাটলী ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মো. আব্দুর রউফ, মীরপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা ইয়াহিয়া নোমান, জগন্নাথপুর পৌরসভা প্রতিনিধি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা নুর উদ্দিন নোমান, রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি মাওলানা শামসুল ইসলাম সোহেব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন প্রতিনিধি শেখ ছালিক আহমদ, আশারকান্দি ইউনিয়ন প্রতিনিধি মাওলানা লোকমান আহমদ এবং পাইলগাঁও ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আব্দুল কবির তালুকদার।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে একজন দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী