নাজমুল হাসান জুয়েলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২১ AM

নাজমুল হাসান জুয়েলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৬:৫৭:৩৩ PM

নাজমুল হাসান জুয়েলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন   সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি ও **স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের।
এক প্রতিবাদলিপিতে তারা বলেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল একজন সৎ, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছেন। স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি শিক্ষার্থীদের উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তারা আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন সামাজিকভাবে সম্মানিত ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রতিবাদলিপিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?