মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৪ AM

মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০১:৫০:৩১ PM

মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপর গ্রামে নিখোঁজের ৩ দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আলী হোসেন মহাদেবপর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি হোটেল বয়ের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ দিন আগে হরষপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে একাধিক পোস্টও করেন।

সোমবার সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাধবপুর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ